ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম থেকে কলা অনুষদভুক্ত তিন বিভাগে ১০টি করে মোট ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রতিটি বিভাগে আসনসংখ্যা ৮০ হলেও সিন্ডিকেটের অনুমোদনে আরবি ভাষা ও সাহিত্য, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে এই বৃদ্ধি করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৪ (গ) ও গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার ২ নং সিদ্ধান্তের আলোকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ, বাংলা বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষ হতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা ১০ জন বৃদ্ধি করে (৮০+১০) ৯০ (নব্বই) জন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট