বাকেরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সালেহ আল রেজার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্য কবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে খামারিরা দেশীয় প্রজাতির গাভী, ব্রাক বেঙ্গল ছাগল, কবুতর, ঘাস, মুরগী, হাঁসসহ বিভিন্ন পশুপাখির প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান