ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:৩৩

 ২৫ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৭টা পৌরসভা মিলনায়তন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির  সভাপতি জনাব মির্জা ফয়সল আমীন। 
সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন 
মহাসচিবের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।সভায় উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ দোকান মালিক সমিতি (ঠাকুরগাঁও), জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, জেলা ও সদর উপজেলা চাউল কল মালিক সমিতি, জেলা বাস–মিনিবাস–কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি, ট্রাক–ট্যাংকলরি–পিকআপ ও কভার্ড ভ্যান মালিক সমিতি, গ্রোসারি মালিক সমিতি,বাংলাদেশ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, 
বাংলাদেশ বেকারি মালিক সমিতি, হোটেল ও রেস্টুরেন্ট মালিক সমিতি, রড–সিমেন্ট–ঢেউটিন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন, হিমাগার মালিক সমিতি, বিএডিসি সার ও বীজ ব্যবসায়ী সমিতি, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, ইটভাটা মালিক সমিতি, বিসিক শিল্প মালিক সমিতি,মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি, ড্রাম ট্রাক ও এক্সকাভেটর মালিক সমিতি, অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি, আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি, পরিবেশক সমিতি, কাঁচামাল আড়ৎদার সমিতি, বৈদ্যুতিক ব্যবসায়ী সমবায় সমিতি, মোবাইল ও মোবাইল পার্টস ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী মালিক সমিতি, টাইলস ও স্যানিটারি ব্যবসায়ী সমিতি, চিজ উৎপাদনকারী সমিতি, ঠাকুরগাঁও রোড বাজার দোকান মালিক সমিতি, খোচাবাড়ী হাট দোকান মালিক সমিতি, জেলা গোস্ত ব্যবসায়ী সমিতি, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতি, জেলা দোকানদার ব্যবসায়ী সমিতি, গড়েয়া হাট দোকান মালিক সমিতি, রুহিয়া ব্যবসায়ী সমিতি এবং ভুল্লী হাট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি।সভায় ব্যবসায়ীদের সমস্যা, প্রত্যাশা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।সে সময় দলের পক্ষ থেকে বক্তব্য রাখেনঃজেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম (শরিফ)অনুষ্ঠানটি সঞ্চালনা করেনঃদপ্তর সম্পাদক মামুনর রশিদ মামুন। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান