ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ২:৬

জাতীয় প্রাণীর সম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে কাউনিয়ায় বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে কাউনিয়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ আর এম আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পশুপালন বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।”

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আক্তার, উপজেলা প.প  কর্মকর্তা ডাঃ সুজয় সাহা, ডাঃ ফেরদৌস হাসান জনি, এসআই গোপালসহ বিভিন্ন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এ অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক খামারি, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে