লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে দিনব্যাপী পথসভা, র্যালী ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত 'লাগারে লাগা ধান লাগা' স্লোগানে মিছিলে মিছিলে শত শত মোটরসাইকেলের বিশাল শোডাউনের মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়। সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মোল্লাপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের পয়েন্টে পয়েন্টে পথসভা করেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি, বেতগঞ্জ বাজার, ইছাগরি বাজার, শাহপুর গ্রাম, আলমপুর, ব্রাক্ষণগাঁও, মোল্লাপাড়া, জগজিবনপুর, বুরিস্থলসহ পৌর শহরের আপ্তাব নগরের হাছন নগর পয়েন্টে এসে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী তাঁর সঙ্গে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন। লিফলেট বিতরণকালে 'লাগারে লাগা ধান লাগা' স্লোগানে মোল্লাপাড়া ইউনিয়নের প্রত্যেকটি পয়েন্ট ছিল উত্তাল ও মুখরিত।
লিফলেট বিতরণকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, "বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আদর্শের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বেড়ে উঠা। আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা, হামলার শিকার হয়েছি। জেল-জুলুম এবং পুলিশ বাহিনীর হামলায় আমার পরিবারের সবাই হয়রানির শিকার হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি এবং আগামীতেও থাকতে চাই।"
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৪ আসনে তৃণমূলের জনসাধারণের দ্বারে দ্বারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচী পৌঁছে দিতে আজ আমি সাধারণ মানুষের কাছে এসেছি। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে দীর্ঘদিনের রাজপথের আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল তাঁকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে অবহেলিত মানুষের সেবা করার সুযোগ দেবে।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, আ.ত.ম মিছবা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল মিয়া প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত