রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরে উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এরপর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের খামারীবৃন্দ প্রমুখ। প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩০টি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁসমুরগী, ভেড়াছাগল এবং প্রণিজ খাদ্য ও ঔষধপত্র প্রদর্শন করা হয়। সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিংসহ সাতদিন নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে