ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৪:৫৩

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাংগ কুমার তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন ও অতিরিক্ত পুলিশ জয়ব্রত পাল উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও গরু ছাড়াও প্রাণিসম্পদ-সংক্রান্ত খাদ্য, ভ্যাকসিন, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। মেলায় খামারি ও সাধারণ দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ