হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
'দেশী জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সাসনে রেখে হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল বর্ণাট্যর্ ্যালী, মেলা, আলোচনা সভা ও সনদ পত্র বিতরনের আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুজন কানুনগো। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা একরামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেনারী সার্জন ডা.প্রবীর কুমার দেব।
ডা. রেবেকা সুলতানা স্বপ্না খন্দকার ও উপসহকারী কমিউনিটি প্রাণী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবাদকর্মী বোরহান উদ্দিন ও খামারী মোহাম্মদ ইউসুফ। শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন যথাক্রমে মো.জামশেদ, রনজিৎ কুমার নাথ। অনুষ্ঠানে খামারীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়। প্রানী সম্পদ প্রদর্শনীতে ৩১টি স্টলে বিভিন্ন প্রাণী, প্রাণীজ ঔষধ স্টল, দুগ্ধজাত খাবারের স্টল স্থাপন করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান