ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ বিকাল ৫:১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আর কোন ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের ছাড় দেয়া হবেনা। সেটি হোক খাগড়াছড়ি বা ঢাকায়। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেলে আরামবাগ খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, পাহাড় থেকেই তৈরী হবে আগামীর নেতৃত্ব। পাহাড়ে চাঁদাবাজি,নৈরাজ্যকারী এবং ফ্যাসিস্ট তৈরি থেকে প্রতিজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিটি মানুষকে আবু সাইদ হয়ে উঠতে হবে। কোন ফ্যাসিস্টের ঠাঁই বাংলার মাটিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রতিটি অন্যায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। 

এতে তিনি হুশিয়ারি জানিযে আরো বলেন, যে কোন অন্যায়ে চুপ করে না থেকে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে তিনি মাদ্রাসায় অধ্যায়নরত সময়ের বিভিন্ন স্মৃতি চারণ করে বায়তুশ শরফ মাদ্রাসা থেকে এদেশের নেতৃত্ব গড়ে উঠবে। এই মাদ্রাসা নিয়ে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র হয়েছিলো বলে উল্লেখ করে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে আরো দায়িত্বশীল হয়ে উঠার আহ্বান জানান তিনি। 

মাদ্রাসার সভাপতি লেয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে এতে  আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অমর একুশে হল সংসদ এর সহ সাধারণ সম্পাদক (এজিএস) উবায়দুর রহমান হাসিব,বিজয় একাত্তর হল সংসদ এর ভিপি হাসান আল বান্না,খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ওছমান,জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন এতে অংশ নেন। 

অনুষ্ঠানে মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা,ক্রেস্ট তুলে দেন স্থানীয়রা। এ সময় মোটরসাইল বহরে  চট্টগ্রাম হয়ে মানিকছড়ি,জালিয়াপাড়া,গুইমারা,মাটিরাঙ্গায় পথসভা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ভিপি আবু সাদিক কায়েম। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান