আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত
‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে সুজন- সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুজন-এর জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক জালাল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. তসলিম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, পটুয়াখালী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিমা আক্তার হেনা, হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগের সমন্বয়কারী আলামিন শেখ।
পটুয়াখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আবুল হোসেন তালুকদাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সুজন-এর দপ্তর সম্পাদক কাওসার হোসন মুন্না, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কেএম এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন, পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স ও পটুয়াখালী ব্লাস্টের আহ্বায়ক অ্যাড, আবু বক্কর সিদ্দিক, মো. কামরুজ্জামান টিপুসহ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড