ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

৭৫ পাউন্ড কেক কেটে পটুয়াখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:৫০

৭৫ পাউন্ড কেক কেটে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যড. উজ্জল বোস, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী হাফজিুর রহমান শবীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ। কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় টাউন কালিকাপুরে আবদুল হাই বিদ্যানিকেতন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনের উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, আজ বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ আর শুধুই স্বপ্ন নয়, জননেত্রী শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের এত উন্নয়ন সম্ভব হতো না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সেই সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত