ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে সুশীল সমাজ প্রতিনিদের সাথে সংলাপ অনুষ্ঠিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ১:৫০

 নওগাঁর রাণীনগরে সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে ভয়েসস ফর চেইঞ্জ প্রকল্পের আওতায় আপোসের সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ও গ্লোবাল আফেয়ার্স অফ কানাডার আর্থিক সহায়তায় এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি  সহায়তায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, কাশিমপুর ইউপি চেয়ারম্যানসহ সুশীল সমাজের প্রতিনিধি, আপোস-এর নির্বাহী পরিচালক এস এম সহিদুল আলম, প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রত্যন্ত অঞ্চলের সেবা গ্রহিতাদের কাছে সহজেই যে কোন ধরনের সরকারি সেবা সহজে পৌছে দিতে চাইলে যারা সেবা প্রদান করবেন তাদের সঙ্গে সুশীল সমাজের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যম থাকার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। সুশীল সমাজের মানুষরা সহজেই যে কোন মানুষের দৃষ্টি আকর্ষন করতে পারেন। তাই সরকারি সেবাগুলো প্রতিটি সেবা গ্রহিতাদের মাঝে পৌছে দিতে সেতুবন্ধন হিসেবে সুশীল সমাজকে ব্যবহার করার প্রতি সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আহ্বান জানান প্রধান অতিথি।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়