সুনামগঞ্জ-টু জামালগঞ্জে মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত
জামালগঞ্জ থানাধীন গাগলী গ্রামে জামালগঞ্জ টু-সুনামগঞ্জ মহাসড়কের বিমখালী ইউনিয়নে যাওয়ার পথে পিলারের সাথে ধাক্কা লেগে সিনজি সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত এবং ড্রাইভারসহ ৩ জন আরহী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার এক জনকে মৃত ঘোষনা করেন এবং তিনজনকে চিকিৎসা প্রদান করেন। মৃত ব্যাক্তির নাম মোঃ সৌরব (১৫) তার পিতার নাম আমির হোসেন, আহত ব্যক্তির নাম রায়হান (১৭), পিতা: আমির হোসেন, কয়েছ মিয়া (২০),পিতা: রফিক মিয়া এবং রাহি (১৭), পিতা: জুলহাস মিয়া, নিহত ব্যাক্তি এবং আহতারা একই গ্রামের বাসিন্দা পরস্পর আত্মীয়হন, তারা একই পরিবারের সদস্য, এবং জামালগঞ্জ থানাধীন ভিমখালি ইউনিয়নের কলকতা গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত১২ টার দিকে এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির বাবা আমির হোসেনকে প্রবাসে পাঠাতে নিজ গ্রাম থেকে সুনামগঞ্জ পৌছে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন সৌরব ও তার সহোদর সিএনজি চালকসহ তিনজন, এসময় সিএনজি চলক কয়েছ ঘটনাস্থলে গাপলী গ্রামে পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনাটি ঘটে, পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে আসারপর সৌরভ মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন এবং সিএনজি চালকসহ দুই জনকে চিকিৎসার জন্য সদর হাসপতালে ভর্তি করেন এবং ১জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এব্যাপারে সদর হাসপতালের কর্তব্যরত ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চত করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার