জনগণের ভোটের অধিকার রক্ষায় আপসহীন থাকবে প্রশাসন: ডিসি ড. সৈয়দ এনামুল কবির
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১১টায় উপজেলা হল রুম কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেরপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা প্রশাসক বলেন, “নির্বাচনে ভোটারের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক আছে। কোনো অনিয়ম, প্রভাব বা চাপ সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, মেহেরপুরের মানুষ শান্তিপ্রিয়। মানুষের কল্যাণে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীলভাবে কাজ করে যাবে।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। তিনি বলেন,
“বাল্যবিবাহ ও মাদক নির্মূলে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি শীতের শুরু থেকেই অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ চলছে। সমাজের দুর্বল শ্রেণির মানুষের যেন কোনো কষ্ট না হয়—সেদিকে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে।”
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা