ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৭-১১-২০২৫ বিকাল ৬:৩৩

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সারাদিন কুমিল্লা জেলা - দায়রা জজ আদালত ও কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেছে মনিরুল হক চৌধুরী।  
সকাল সাড়ে ১০ টায় তিনি কুমিল্লা আদালতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। 

পরবর্তীতে কালিয়াজুরি কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুরি মাজার জিয়ারত করেন । জিয়ারতের পর নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় গণসংযোগ করেন ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। 

গণসংযোগ পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে, সে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর ঐক্যবদ্ধ। কুমিল্লা ৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিকে চাই। 
তিনি আরও বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি কুমিল্লা মহানগর তথা কুমিল্লা ৬ আসনের চিত্র বদলে দিবো ইনশাআল্লাহ।  আমি কাজ করার মানুষ, কাজ করে যেতে চাই।  

গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাউমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ