ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৭-১১-২০২৫ বিকাল ৬:৩৪

রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে দরিদ্র, অসহায়, বিধবা ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে টিউবওয়েল স্থাপনের জন্য নগদ অর্থ বিতরণ করেছে ছওয়াব বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ্ জামান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সোহেল রানা এবং ব্যবসায়ী ও সমাজসেবক এমদাদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াব বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) জনাব আবু সাঈদ মোল্লা। পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার তানভীর আহম্মদ শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহাজুল ইসলাম সাজু, আব্দুল্লাহ আল জুবায়ের, হৃদয় আহমেদসহ ছওয়াবের শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারাই ইউনিয়নে দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূরীকরণে ছওয়াব বাংলাদেশের এ উদ্যোগ এলাকাবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান