ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ১২:১৯

কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ সাইফুল ইসলাম হিরু (সাবেক এমপি), লাকসাম পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি হুমায়ুন কবির পারভেজ  গুম এর ১২ বছর উপলক্ষে পৌরশহরের উত্তর বাজার দলীয় কার্যালয়ে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত, শিল্প বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটোয়ারী, গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর সুযোগ্য পুত্র মোঃ রাফসানুল ইসলাম, গুম হওয়া হুমায়ুন কবির  পারভেজের পুত্র শাহরিয়ার কবির রাতুল সহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
প্রধান অতিথি মোঃ আবুল কালাম বক্তব্যে বলেন, হিরু-হুমায়নের বিচার লাকসামের মাটিতে হবে। লাকসাম থানার ওসিতো কোথাও যায়নি। আমাকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান তাহলে আমার প্রথম কাজ হবে হিরু-হুমায়ুনের বিচার দাঁড় করা। বিগত সরকারের এমপি বলেছে আমি মৃত্যু পর্যন্ত ক্ষমতা থাকবো। বিগত সকারের আমলে বহু গুম,খুন হয়েছে এবং আপনারা অনেক নির্যাতিত হয়েছে ইনশাল্লাহ সব কিছুর বিচার হবে। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান