রাণীনগরে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বাইসাইকেল উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণি ও জুনিয়র পর্যায়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষনার পর পুরস্কার বিতরণ করা হয়।খবিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে উপজেলার লোহাচুড়া গ্রামের সন্তান নওগাঁ সরকারি কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ ও জুনিয়র পর্যায়ে প্রথম স্থান অধিকার করে রনসিঙ্গার গ্রামের সন্তান রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাইফ রহমান।
প্রথম স্থান অর্জন করা দুই শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দু’টি বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. খবিরুল ইসলাম। প্রতিযোগিতায় বাইসাইকেল পাওয়া শিক্ষার্থী ছাড়া প্রথম নয়জন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ঘড়ি, ব্যাগ, টেবিল ল্যাম্প, ক্রেস্ট প্রদান করা হয়। অপরদিকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম,রোকনুজ্জামান (রোকনোস) সিনিয়র সাংবাদিক চৌধুরী মুরাদ হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং হসকারী শিক্ষক বৃন্দ৷ বক্তব্য রাখেন ।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে