ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ১ মাদক কারবারি


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৩:৫২

কুমিল্লার মনোহরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজাসহ কাউছার হোসাইন সাব্বির (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর)উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতার ককৃত সাব্বির কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের রাঙ্গুরী গ্রামের বাসিন্দা।উপজেলা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল ঝলম দক্ষিণ ইউনিয়নের শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে(৪ কেজি গাঁজা-একটি মোবাইল) ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী ইউনিয়নের রাঙ্গুরী গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলোক মিয়ার ছেলে।উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ তাকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় থানার এসআই মোতাব্বির হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আটক সাব্বিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একই আইনে একাধিক মামলা রয়েছে। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ