বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী সীমান্তে মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে সীমান্ত মেইন পিলার ৩৮২ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাকে মাদক ও মটরসাইকেলসহ আটক করে বিজিবি’র একটি টহল দল।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তালগাছ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো: মিঠুন টেপুয়া।
শুক্রবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮২ হতে আনুমানিক ৪ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় হরিনমারী নামক স্থানে অভিযান পরিচালনাকালে ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও মটরসাইকেলসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আটককৃত মিঠুন টেপুয়াকে মাদক ও মটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’