ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ইনজুরি নিয়েও গোল করলেন, করালেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ১১:১৩

কদিন আগে নতুন করে ইনজুরিতে পড়েন নেইমার। চিকিৎসক বলেছিলেন, আপাতত যেন মাঠে না নামেন তিনি। অস্ত্রোপচারের চিন্তাভাবনাও ছিল। কিন্তু নেইমার কারো কথা শোনেননি। চিকিৎসকদের অমান্য করে অনুশীলন করেছেন, পরে মাঠেও নামলেন। চোটের কোনো লক্ষণ দেখা যায়নি তার মধ্যে। বরং আরো প্রাণবন্ত দেখা গেল ব্রাজিলিয়ান তারকাকে।
ব্রাজিলিয়ান সিরি আ-তে শেষ তিন ম্যাচ হাতে রেখে সান্তোস রেলিগেশনের অবস্থানে ছিল। নেইমার নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস (হাঁটুর সংযোগস্থলে) ইনজুরিতে পড়লে বিপাকে পড়ে দলটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চাননি তার দল দ্বিতীয় বিভাগে নেমে যাক। তাই তো ঝুঁকি নিয়েও মাঠে নেমে পড়লেন। ২৫তম মিনিটে করলেন গোল। ৩-০ গোলের জয়ে তৃতীয় গোলও করালেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।
ডি বক্সের সামনে থেকে সতীর্থের পাসে বল পান নেইমার। তারপর স্পোর্ট রেসিফের দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডান পায়ের নিচু শটে জালে বল জড়ান তিনি। ৬৬ মিনিটে তার কর্নার কিকে হেড করে ৩-০ করেন জোয়াও স্মিট।
দুই দল বল দখলে প্রায় কাছাকাছি ছিল। তবে আক্রমণে আধিপত্য ছিল সান্তোসের। তারা ১৭ শটের মধ্যে সাতটি রেখেছিল লক্ষ্যে। আর ১১ শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল রেসিফে।
এই জয়ে সান্তোস রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে। ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে তারা। হাতে আরও দুটি ম্যাচ আছে।

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড