ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামেের হালিশহর"বন্ধন" সংগঠনের নতুন জার্সি উম্মোচন ও বিতরণ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:২৮

চট্টগ্রামের হালিশহর "বন্ধন" সামাজিক সংগঠনের উদ্যোগে প্রীতি সম্মিলন হালিশহর ফ্যামিলি ক্যাফেতে অনুষ্ঠিত হয়। হালিশহরের মধ্যে অন্যতম জনপ্রিয় এই "বন্ধন" সামাজিক সংগঠন।
 ২৮ নভেম্বর  (শুক্রবার) সকালে চট্টগ্রাম নগরীরর হালিশহর থানাস্থ হালিশহর আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে অবস্থিত ফ্যামিলি ক্যাফের হল রুমে এক আনন্দঘন পরিবেশের  মধ্য দিয়ে "বন্ধন" এর পক্ষ থেকে ফুটবল খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি উম্মোচন ও বিতরণ করা  হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লি: এর এক্সিকিউটিভ ডিরেক্টর এস,এম মোর্শেদ জাফর
এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী (মেরিন চীফ ইন্জিনিয়ার, অথার এবং মেরিটাইম এডুকেটর)।
এ সময় সম্মিলনে সংগঠনের অন্যন্য সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তাদের বক্তব্যে তুলে ধরেন।

 বন্ধন পরিবারের ত্রিরত্ন খ্যাত  নওয়াব, শামীম ও জুলফিকার এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত আলাউদ্দিনের জন্য শোক প্রস্তাব ও এক মিনিটের নীরবতা পালন করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

 বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকীর সাময়িকী প্রকাশনার জন্য সদস্যদের প্রয়োজনীয় একক ও গ্রুপ ছবি তোলার আয়োজন ছিল চমৎকার ও অভাবনীয় আনন্দের। অনুষ্ঠানে বন্ধনের এডভাইজার জনাব এমদাদ, কৃষ্ণ বাবু, জাহাঙ্গীর ও অন্যান্যদের মধ্যে পিকনিক উপ কমিটির পক্ষে জনাব সাজ্জাদ, সালাহউদ্দিন সহ অনেকে তাদের বক্তব্য তূলে ধরেন।

 ১৯ ডিসেম্বর বন্ধন পরিবারের বার্ষিক বনভোজনের সফলতা কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান