বরগুনায় কাকচিড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার লঞ্চঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালামালসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে বাজার কমিটি জানায়, এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতের কাজ শেষে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ঘরে ফিরে যান। কিন্তু ভোরের শান্ত পরিবেশ হঠাৎই ‘আগুন আগুন’ চিৎকারে কেঁপে ওঠে পুরো কাকচিড়া বাজার। লোকজন ছুটে এসে দেখতে পান দোকানগুলো দাউ দাউ করে পুড়ছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মানিক মিয়ার দুইটি দোকান (সেলুন ও চায়ের দোকান), আনিস আকনের একটি মুদি দোকান, জাফর মিয়ার একটি ভ্যারাইটিজ দোকান, আনোয়ারের একটি চায়ের দোকান ও ইউনুস মিয়ার একটি চায়ের দোকান।
কাকচিড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. গোলাম কবির বলেন, "ভোররাতে আগুনের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি ৬টি দোকানে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় দেড় ঘণ্টা পরে ঘটনাস্থলে আসে। তার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।" তিনি আরও বলেন, "ক্ষতিগ্রস্তদের অধিকাংশই স্বল্প আয়ের মানুষ। কয়েক বছর ধরে কষ্ট করে দোকান গড়ে তোলার পর এক রাতের আগুনেই সব হারিয়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরগুলোর প্রতি আমার আহ্বান—দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হোক।"
স্থানীয়দের দাবি, কাকচিড়া বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি রয়েছে। আগের বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ফায়ার সার্ভিস সাব-স্টেশন স্থাপনসহ বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। জীবিকার একমাত্র উৎস হারিয়ে তারা পুনরায় ব্যবসা দাঁড় করাতে সরকারি-বেসরকারি সহায়তার প্রত্যাশায় রয়েছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ