ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শীতের আগমনে ভোলার মনপুরা দ্বীপ যেন নতুন করে সেজেছে


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৪৩

শীতের আগমনে ভোলার মনপুরা দ্বীপ যেন নতুন করে সেজেছে। কুয়াশায় মোড়ানো সকাল, রৌদ্রের মায়া ছড়ানো দুপুর আর ঠান্ডা বাতাসে ভরপুর সন্ধ্যা সব মিলিয়ে মনপুরার প্রকৃতি এখন অন্যরকম এক শান্ত, স্নিগ্ধ ও মনোমুগ্ধকর রূপ ধারণ করেছে। শীতের সময়টাতে দ্বীপটির চরাঞ্চল, নদীর পাড়, বনানী ও সমুদ্রতটসহ পুরো মনপুরায় যেন প্রকৃতি এক জাদুকরী আবহ তৈরি করে।

পর্যটকদের পদচারণায় এখন মুখর নদীতীরবর্তী সব স্পট। সকালবেলায় নদীর জলের ওপর ভাসমান কুয়াশা আর নরম রোদ ক্যামেরাবন্দি করতে আসে অনেক ভ্রমণপ্রেমী। পাশাপাশি বিকেলের শেষ রোদ আর চরাঞ্চলের নিসর্গ সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।

স্থানীয়রা বলছেন, শীতকালই মনপুরার সবচেয়ে দর্শনীয় সময়। চরগুলোতে ছড়িয়ে থাকা সবুজ ঘাস, নদীর স্বচ্ছ পানি, বিকেলে সিড়ি বেয়ে এক পা দু পা করে পরন্ত বিকেল বেলায় অস্থ যাওয়া সূর্য, পাখির ডাক আর হালকা বাতাস মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে শান্ত-নির্জন। বিশেষ করে দীর্ঘ বছর ধরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও শীতের মৌসুমে মনপুরার প্রকৃতি আবার প্রাণ ফিরে পায়।

এদিকে পর্যটক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সড়ক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। চলাচলের সড়ক উন্নয়ন, বিশ্রামস্থান তৈরি ও পর্যটন কেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনপুরা শীতের এই নতুন সাজে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে এমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত