ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

তানোরে ই-নামজারি ও হাট-বাজার তদন্তে সার্ভেয়ার আব্দুল মালেকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৫০

রাজশাহীর তানোরে ই-নামজারি ও সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ তদন্ত প্রতিবেদনে সার্ভেয়ার আব্দুল মালেকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যে বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ উঠেছে। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী ভূমিসেবা প্রার্থীরা।

চলতি ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এখানে যোগদানের আগে থেকেই কানুনগো (আইন বিষয়ক পরামর্শক) পদ শূন্য থাকায় কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানুনগো পদেও অর্পণ করেছেন। এসিল্যান্ডের পরে এমন দু’টি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দু’হাতে বিপুল পরিমাণ টাকা কামাচ্ছেন এবং পুরো অফিসের মধ্যে ঘুষ-বাণিজ্যের স্বর্গরাজ্যে অবস্থান করছেন বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, নিখুঁত খারিজ ফাইলে পাঁচশ থেকে এক হাজার টাকা এবং বিভিন্ন নামের একার আকার ভূলে ক্রটি ধরে দুই থেকে পাঁচ হাজার টাকা ঘুষ আদায় করছেন তিনি। এতো টাকা কেউ দিতে অসম্মতি জানালে ফাইলে বিরূপ মন্তব্য করে এসিল্যান্ডের নিকট প্রেরণ করছেন। এতে ভূমিসেবায় একদিকে হয়রানি ও বিড়ম্বণায় পড়ছেন মানুষ, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

অপরদিকে, সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ ও পুকুর জলাশয়ে তদন্তে গিয়ে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা ঘুষ আদায় করছেন। কেউ তার চাহিদা মতো ঘুষ দিতে না চাইলে এসিল্যান্ডের নিকট ভুলভাল প্রতিবেদন দিয়ে হয়রানি ও বিড়ম্বণায় ফেলছেন। এতে চরম মহাবিপদে পড়ছেন এ অঞ্চলের হাজারো মানুষ। তার এমন বেপরোয়া ঘুষ-বাণিজ্যের হাত থেকে রক্ষা পেতে এসিল্যান্ড, এডিসির এভিনিউ, জেলা প্রশাসক আর বিভাগীয় কমিশনার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

কুতুবদিয়ায় সংঘর্ষের মামলায় ‘নির্দোষ’ তিনজনকে আসামী করার অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন

শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকবে না- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী

মেহেরপুরে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

কৃষক বাচ্চুর ‘বীজের জাদুঘর’

রাজশাহীতে ছেলের করা মুগুরের আঘাতে স্কুলশিক্ষক নিহত

মাদক সম্রাট আল-আমিন-সামিদুলের দৌরাত্ম্য: প্রশাসনের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন

ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানী

বড়লেখায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার-১

বই সংকটে রায়গঞ্জের ‘নৈঃশব্দ্য মহাকাল’ উন্মুক্ত লাইব্রেরি, পাঠক টানছে ধুলো-ময়লা

মধুখালিতে ছাত্রলীগ কর্মী প্রান্তের জানাজায় বিএনপি নেতাদের ঐক্য ও শান্তির বার্তা

আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ১ লাখ ৭৬ হাজার শিশু।