ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গোলমুকান্দি কবরস্থান জিয়ারত ও পরিদর্শন করেছেন উন্নয়ন ফোরামের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৫৬

দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের পার্শ্বে অবস্থিত গোলমুকান্দি কবরস্থান জিয়ারত ও পরিদর্শন করেছেন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি নুরআলম আলম ভূঁইয়া এবং ফোরামের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তারা কবরস্থান পরিদর্শন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
দাউদকান্দি উপজেলার অন্যতম এই কবরস্থানটি পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে স্থানীয়দের কাছে ইতোমধ্যেই একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিদর্শনকালে ফোরামের সভাপতি নুরআলম আলম ভূঁইয়া বলেন, “কবরস্থান শুধু দাফনের জায়গা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও শ্রদ্ধার স্থান। গোলমুকান্দি কবরস্থানকে আরও উন্নত, সুরক্ষিত ও আধুনিকভাবে সাজাতে আমরা সবসময় কাজ করে যাবো।”

ফোরামের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি বলেন,
“এখানে শুরু থেকে এখন পর্যন্ত যারা দাতা হিসেবে সহযোগিতা করেছেন তাদের নাম সাইনবোর্ডে তুলে ধরা হয়েছে- যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমরা ভবিষ্যতে নিরাপত্তা, পথ–বাতি, boundary উন্নয়নসহ আরও কিছু স্থায়ী কাজের পরিকল্পনা নিয়েছি।”

আজকের মাহফিল উপলক্ষে পরিচালিত জিয়ারত ও পরিদর্শনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। নিয়মিত রক্ষণাবেক্ষণ, সবুজায়ন, সীমানা প্রাচীর শক্তিশালীকরণ এবং কবরস্থানের পথঘাট আরও উন্নত করার বিষয়ে ফোরাম থেকে শিগগিরই নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার