ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৫৭

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় হামজা মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের বেপারী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামজা উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী শহীদ মোল্লার ছেলে এবং স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হামজা মোটরসাইকেল চালিয়ে সদরপুরের দিকে আসছিল। বেপারী বাড়ির মোড়ে পৌঁছালে একটি ইজিবাইক ইউটার্ন নেওয়ার সময় হামজার মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হামজা রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের ওপর ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন