এসএসসি পরীক্ষার্থী কথা’র মৃত্যু: পরিবার-প্রতিবেশীর প্রশ্নের শেষ নেই
গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত ৩টার দিকে নিজ বাসার ঘরের ভেতর থেকে কথা (১৭) নামে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাত্র চার মাস আগে কথার বিয়ে হয় প্রিন্স নামে এক যুবকের সাথে। প্রিন্স একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ ও বিবাদ চলছিল বলে জানায় পরিবার।
এলাকাবাসীর দাবি, কথার বোন জামাই মিঠুনের সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তদন্তের স্বার্থে ঘটনার সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় তারা।
নিহতের বোন জামাই মিঠুন জানান, প্রিন্স নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই কথাকে মারধর করত। তবে অন্যদিকে স্বামী প্রিন্স দাবি করেন, রাতে বাড়ি ফিরতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথার সাথে তর্কের এক পর্যায়ে তিনি তাকে চর-থাপ্পর দেন। এরপর অভিমান করে কথা গলায় ফাঁস দেয় বলে জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। স্বজন, প্রতিবেশী ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
এ ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পুলিশ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ