শেরপুরে বিএনপি নেত্রী ডাঃ প্রিয়াঙ্কা: 'শেরপুর সদর আসন চাঁদাবাজ ও বৈষম্য মুক্ত রাখতে হবে'
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনে ধানেরশীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, 'আমাদের শেরপুর সদর আসনকে চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত রাখতে হবে। সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ধানেরশীষ প্রতীকে ভোট দিতে হবে। আপনারা জানেন বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তাই এই দল আগামীতে ক্ষমতায় আসবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে এবং শেরপুর সদর আসনে বিএনপির এমপি হলে সকল উন্নয়ন হবে। এছাড়া আমি একজন নারী এবং ডাক্তার হিসেবে জাতীয় সংসদে গেলে এলাকার স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়ন ও নারীর সক্ষমতা বাড়াতে কাজ করে যাবো।'
ডাক্তার প্রিয়াঙ্কা শুক্রবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মোঃ হযরত আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, আক্রামুজজামান রাহাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকরমীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত