ব্রাহ্মণপাড়ায় ক্ষুদে কবি অনুপ্রেরণায় সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্ষুদে কবিদের অনুপ্রেরণা এবং গুণীজনদের সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দেশ বাংলা প্রকাশনের সৌজন্যে এবং কুমিল্লা কবি পরিষদের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত কবি প্রাকৃতজ শামীম রুমি টিটন।
কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর. মজিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রফেসর মো. আবু তাহের।
ক্ষুদে কবিদের কবিতা পাঠ, অতিথিদের বক্তব্য ও গুণীজনদের সম্মাননা প্রদান—সব মিলিয়ে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অতিথিসহ ক্ষুদে কবিদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজক কমিটি। কুমিল্লায় সাহিত্যের বিকাশে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান