ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৩:৫৬

দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

শুক্রবার রাত ৯ টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দুমকি প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়নের ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক মু. অলিউল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, সমকাল প্রতিনিধি মো. এবাদুল হক, অর্থ সম্পাদক ও সংবাদ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. সহিদুল ইসলাম সরদার প্রমুখ। এসময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক'কে দুমকি প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য বিদায়ী ইউএনও'র নতুন কর্মস্হল চার্জ অফিসার, সেটেলমেন্ট অফিস, বরিশাল।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন