ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বেগম জিয়ার রোগমুক্তি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণে আমিরাতে দোয়া মাহফিল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৩:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বীর চট্টলার সিংহ পুরুষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমিরাতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোছাফ্ফাহ ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির ব্যানারে আয়োজিত, সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মুরশেদের সভাপতিত্বে ও মোহাম্মদ কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মুছা আল মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আবুধাবী বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম(শহীদ), বানিয়াছ নিএনপির প্রধান উপদেস্টা সফিউল ইসলাম, বানিয়াছ বিএনপির প্রচার সম্পাদক আলমগীর, মোছাফ্ফাহ বিএনপির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান, মোছাফ্ফাহ বিএনপির  মহিলা সম্পাদিকা আমেনা বেগম, সংগঠনের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক আলমগীর, দেলোয়ার, মাহবুব, জাফর, আলম, মোহাম্মদ ফারুক, শওকত আলী প্রমূখসহ মোছাফ্ফাহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা গায়ের ঘাম ঝরানো উপার্জনের টাকা দেশে পাঠায়, আর এয়ারপোর্টে প্রবাসীরা সামান্য সম্মানটুকুও পায়না,পরিবারের জন্য একটির অধিক মোবাইল আনতে চাইলেও পারেনা, সামান্য এই মোবাইলের উপর ট্যাক্স আরোপ করা হয়েছে। নানা অযুহাতে এয়ারপোর্ট গুলোতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি করা হয়। পরিবারের জন্য নেওয়া মালামাল লাগেজ কেটে প্রবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা এখনও পর্যন্ত অব্যাহত রায়েছে। এয়ারপোর্টে প্রবাসী হয়রানি বন্ধের দাবি ও মোবাইলে আরোপিত ট্যাক্স আইন বাতিল করার দ্রুত পদক্ষেপ গ্রহণে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী নেতারা।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয় এবং বীর চট্টলার সিংহ পুরুষ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে ক্বারি আজিজ উল্লাহর মোনাজাতের মধ্যদিয়ে দোয়া মাহফিল সমাপ্তি হয়।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন