দলের দুঃসময়ে গণতন্ত্র ফেরানোর জন্য কাজ করেছেন মীর হেলালঃ হাটহাজারীতে রুহুল কবির রিজভী
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমল মানে গুম, খুন, হরিলুট, পদে পদে মৃত্যু, ক্রসফায়ারে হত্যা। তিনি উল্লেখ করেন, মঈন উদ্দিন, ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র এবং রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন এবং খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায়নি। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 'আমরা বিএনপি পরিবার' আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাতটি পরিবার ও পাঁচটি আহত পরিবার এবং অসহায় হাফেজ আবু বকর সায়েমের (১২) চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, চট্টগ্রাম -৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবেলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন। শেখ হাসিনার আমল মানে পদে পদে মৃত্যু হানা দিচ্ছে, শেখ হাসিনার আমল মানে যেকোনো সময় ক্রসফায়ারের আক্রান্ত হয়ে যেতে হবে, যেকোনো সময় খুন, গুম হয়ে যেতে হবে, যেকোনো সময় বিপদের মুখোমুখি হতে হবে। আর সে বিপদ মোকাবেলা করে কাজ করে গিয়েছেন ব্যারিস্টার মীর হেলাল। এসময় তিনি আরও বলেন, আমাদের প্রায় এক কোটির বেশি জনগণ দেশের বাইরে বসবাস করে। এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৪ থেকে ৭৫ হাজার। এক্ষেত্রে বহু লোক ভোটদান থেকে বঞ্চিত হবে। তাদের পাসপোর্টকে ভোটার কার্ড হিসেবে গণ্য করে তাদের ভোটদানের সুযোগ করে দেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও রাশেদুজ্জামান পিয়াস প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান