ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে ২ শতাধিক সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৪:০

ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ ও অসহায় সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চশমা বিতরণ করা হয়। সেসময় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা, ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করতেই এই ফ্রি চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, নিয়মিত এ ধরনের চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং চক্ষুসেবা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হতে পারে।
আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, ‘চোখের সুস্থতা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক মানুষ অর্থের অভাবে  অনেক সময় চশমা কিনতে পারেন না। তাই আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চশমা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি।’ চশমা প্রদানের পাশাপাশি আমরা সচেতনতা বাড়াতেও কাজ করছি।
বিনামূল্যে চশমা নেওয়া কেউ কেউ জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে এবং চশমা কিনতে পারেননি। আজ বিনা খরচে চশমা পেলাম, খুবই ভালো লাগছে।’ বিনামূল্যে এ সুযোগ পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিনামূল্যে চশমা পেয়ে দুস্থ ও অসহায় সুবিধাবঞ্চিত সকল মানুষেরা আনন্দ প্রকাশ করেন এবং মানবিক সাহায্য দানকারি আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানান।’

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়