বুড়িচংয়ে নূরে রিসালাত মডেল মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী ও সম্মাননা প্রদান
কুমিল্লার বুড়িচং উপজেলার মফস্বল গ্রাম গোসাইপুর শহিদনগরে অবস্থিত নূরে রিসালাত মডেল মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী ও সম্মাননা প্রদান উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে হাফেজদের পাগড়ী পরিয়ে ও ফুল ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মো. শহিদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মো. আমিনুল ইসলাম।
মাহফিল পরিচালনা করেন মহাপরিচালক মুফতি মো. আবু শোয়াইব বিল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম কাছারিপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম ও ধনুয়াখলা আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোশারফ হোসেন।
মাদ্রাসার সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইলইয়াছ রাফি ও অধ্যক্ষ মাও. আল-আমিন বাহার এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমপ্লেক্সের দাতা সদস্য তোবারক হোসেন, জে এস বিল্ডার্স-এর অর্থ পরিচালক নাজমুল বাহার এবং পুলিশ পরিদর্শক (অব.) ইউনুছ মিয়া।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, অভিভাবকসহ মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান