খাগড়াছড়িতে শুরু হলো তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ
খাগড়াছড়িতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ারা সাদাত।
প্রশিক্ষণ কার্যক্রমের সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। এতে পিআইবির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার নয় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের মোট ৩৫ জন কর্মরত সাংবাদিক অংশ নিচ্ছেন, যেখানে ডিজিটাল মিডিয়ার আধুনিক প্রয়োগ, তথ্য যাচাই, কনটেন্ট ব্যবস্থাপনা ও নতুন প্রজন্মের সংবাদ পরিবেশনার কৌশল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রশিক্ষণের আয়োজকরা আশা করছেন—এই কর্মশালা সাংবাদিকদের ডিজিটাল সাংবাদিকতা দক্ষতা আরও উন্নত করবে এবং নতুন প্রজন্মের মিডিয়া পরিবেশে পেশাদার সাংবাদিকতা আরও গতিশীল হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান