যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের দাপটঃ সভাপতি সাবু, সম্পাদক গফুর
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিপুল জয় অর্জন করেছে। মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থীরা। জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল পেয়েছে ২টি পদ। সহসভাপতি (১) পদে দুই প্রার্থীর সমান ভোট পড়ায় পুনরায় গণনা চলছে।
৫৩৬ ভোটারের মধ্যে ৫২০ জন ভোট দেন। সভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ সাবেরুল হক সাবু ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী এম এ লতিফ পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে এম এ গফুর ২৭১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্তজা ছোট পান ১৫৪ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পান ৮২ ভোট।
সহসভাপতির দুই পদের একটিতে গোলাম মোস্তফা ৩৫৭ ভোটে জয়ী হয়েছেন। অন্য পদের ক্ষেত্রে বাসুদেব বিশ্বাস ও আলমগীর সিদ্দিকের সমান ভোট পাওয়ায় ফল স্থগিত রয়েছে। যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু ৩৪৯ ভোটে বিজয়ী হন। সহকারী সম্পাদক দুই পদে সেলিম রেজা ৩৩৭ এবং আশরাফুল আলম ২৪৯ ভোটে নির্বাচিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল পেয়েছেন ২৫০ ভোট।
কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী ফোরাম এবং দুটি পেয়েছে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল। বিজয়ীরা হলেন—রেহেনা খাতুন ৩৫৫, মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মৌলুদা পারভীন ৩১৮, শফিকুল ইসলাম ২৬৯ এবং আজহারুল ইসলাম ২৬০ ভোট।
পরাজিতদের মধ্যে রয়েছেন—শাহাজাহান কবির বিপ্লব, মেহেদী ইমাম বাপ্পী, আবুল করিম মণ্ডল, এস এম শাহরিয়ার হক এবং রিনা আখতার মিলি।
সহসভাপতি পদে পুনর্গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ