কুমিল্লায় বিজিবি'র অবিযানে ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা সীমান্ত এলাকাত পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ১৯ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানায়, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার ভোর পর্যন্ত জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট ও গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তের নোয়াপাড়া চাঁনপুর ব্রিজ এবং বিষ্ণুপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪১ লাখ ১৯ হাজার টাকার অবৈধ ভারতীয় শাড়ি, কম্বলসহ বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক মীর আলী এজাজ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের তৎপরতা অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, জব্দকৃত সামগ্রী বিধি মোতাবেক পরবর্তীতে কাস্টমসে জমা করা হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান