ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে সুগার মিল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি পালন
বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রথমদিনের কর্মসূচি পালন করেছেন জেলা সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও চিনিকলের জামতলাতে সুগার মিলস শ্রমিক কর্মচারীর ব্যানারে শ্রমিকদের সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান(রতন), বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, ঠাকুরগাঁও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি লুৎফর কবির,প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান আলী সহ অন্যান্যরা।
চার দফা দাবি উল্লেখ করে এই শ্রমিক নেতারা বলেন, মৌসুমি শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ ও কানামনা শ্রমিক কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ দিতে হবে। শ্রমিক কর্মচারীদের নূন্যতম ৭০০ টাকা হাজিরা দিতে হবে। মুজুরি কমিশন শ্রমিকদের ১৫% বিশেষ সুবিধা দিতে হবে। শুক্রবার ছুটির দিন, কাজ করলে আট ঘন্টার ওটি দিতে হবে।
এসময় বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন অতি দ্রুত তাদের দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা। ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন কর্মসূচি শেষে এক ব্রিফিং এ গণমাধ্যমকর্মীদের জানান, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’