চার দিন ধরে শিবির নেতা আসাদুল্লাহ নিখোঁজ
:বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও ক্যাম্পাস শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা আসাদুল্লাহ আল সাদিক (২৪) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন নিখোঁজের ঘটনা নিশ্চিত করে জানান, সাদিককে উদ্ধার করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছে। সারাদেশের থানায় রেডিও বার্তা পাঠানো হয়েছে।
নিখোঁজ সাদিক গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের মতিউর রহমানের ছেলে।
পরিবার জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সাদিক। ট্রেনে যাওয়ার কথা থাকলেও ট্রেন মিস হওয়ায় পরে সিএনজিতে রওনা দেওয়ার বিষয়টি তিনি বাবা–মাকে ফোনে জানান। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। টানা চার দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার ও স্বজনরা রাতভর এবং কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। শেষপর্যন্ত বুধবার (২৬ নভেম্বর) সাঘাটা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ছেলেকে না পেয়ে ভেঙে পড়েছেন তার বাবা–মা।
আসাদুল্লাহর বড় ভাই আব্দুল্লাহ বলেন, চার দিন ধরে আমার ভায়ের কোনো সংবাদ নেই। আমরা ভীষণ উদ্বিগ্ন। কেউ তার খোঁজ পেলে দয়া করে আমাদের জানান।
ওসি মনির হোসেন বলেন, নিখোঁজ জিডি পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক অনুসন্ধান করা হচ্ছে। আশা করি দ্রুতই কোনো অগ্রগতি পাওয়া যাবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ