ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি প্রার্থনায় কাউনিয়া বিএনপির দোয়া অনুষ্ঠান


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৯-১১-২০২৫ বিকাল ৬:৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর উপজেলার হলদিবাড়ি রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং রংপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেন, “বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে সংকট-সংগ্রামে তার আপোসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে কাউনিয়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমসহ উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে