বাম হাতে তসবি পড়া যাবে?
তসবির মাধ্যমে মহান আল্লাহর প্রশংসা করা হয়। মানুষ ও অন্যান্য মাখলুক সৃষ্টির প্রধানতম উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহর গুণকীর্তন করা। ফেরেশতারা সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর তসবি পাঠে মশগুল আছেন এবং মানুষ সৃষ্টির সময়ও এ কথার উল্লেখ পাওয়া যায়। তসবি খুব সহজ আমল, কিন্তু আমলের দাঁড়িপাল্লায় ওজনে খুব ভারী হবে। চলাফেরার মধ্যেই প্রতিনিয়ত এ আমল করা যায়। কিছু তসবি গণনা করে পড়ার কথাও হাদিসে আছে। হজরত ইউসায়রা (রা.) বলেন, একদা রাসুল (সা.) আমাদের বললেন, ‘তোমরা তসবি, তাহলিল এবং পবিত্রতা বর্ণনা করবে। এতে তোমরা গাফিলতি করো না। কারণ তোমরা তাওহিদ ভুলে যাবে। আর তোমরা আঙুলে তসবি বর্ণনা
করবে। সেগুলো জিজ্ঞাসিত হবে এবং কথা বলবে’ (তিরমিজি : ৩৪৮৬)।
তসবি গণনার সময় সবাই সাধারণত ডান হাত ব্যবহার করে থাকেন, হঠাৎ কেউ হয়তো বা বাম হাত ব্যবহার করেন। অনেকে জানতে চান বাম হাতে তসবি পড়া যাবে কি না? আলেমরা বলেন, তসবি হাতে গুনে পড়ার সময় বাম হাত ব্যবহার করা উচিত নয়। ডান হাতে তসবি পড়াই নবীজি (সা.)-এর সুন্নত। হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘আমি রাসুল (সা.)- কে ডান হাতে তসবি গণনা করতে দেখেছি’ (আবু দাউদ : ১৫০২)। তসবি ছাড়াও অন্য সব ভালো কাজে ডান হাত ব্যবহার করতেন রাসুল (সা.)।
আয়েশা (রা.) বলেন, ‘নবীজি (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডানদিক থেকে শুরু করতে ভালোবাসতেন’ (বুখারি : ১৬৯)।
তাই একান্ত অপারগতা না থাকলে ডান হাতের আঙুলে তসবি পড়াই সুন্নাহসম্মত পদ্ধতি। তবে বিশেষ প্রয়োজনে বা ডান হাত কোনো কাজে ব্যস্ত থাকলে বাম হাতের আঙুল ব্যবহারে নিষেধ নেই।
Aminur / Aminur
হজযাত্রীদের সুবিধার্থে মিকাতের আধুনিকায়ন করল সৌদি
আলহামদুলিল্লাহ শব্দের অর্থ ও ফজিলত
হজভূমি: পৃথিবীর প্রথম ঘর কাবা
কোরআনের বাণী: আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা
হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা
ধর্মীয় কাজে বাধা দেওয়া অমার্জনীয় পরিণতি
ইসলামে ব্যক্তিস্বাধীনতার নানা দিক
৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা
সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা
ভালো কাজের শুভ সূচনা ও সমাপ্তি যেভাবে হয়
গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি