শ্রীনগরে নিষিদ্ধ জাল জব্দ ও ভেসাল উচ্ছেদ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৯০ হাজার মিটার বিভিন্ন নিষিদ্ধ জাল জব্দ, ৪টি ভেসাল উচ্ছেদ ও ২টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কোলাপাড়া, ফুলকুচি, ষোলঘর, আটপাড়াসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা সটকে পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ জানান, নিষিদ্ধ জাল ও পোনা মাছ ধরার অপরাধে ২ ব্যক্তির কাছ থেকে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied