ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ২:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের উদ্যোগে রবিবার বেলা ১১টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

​গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শাখা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলটির স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান। নেতাকর্মীরা তাদের প্রিয়মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা; রাধানগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সিনিয়র সহ সভাপতি সহিমুদ্দিন রেজা, সাধারণ সম্পাদক আলিমনগর ইউনিয়ন মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আজিবুর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, উপজেলা শাখা জিয়া মঞ্চের সদস্য সচিব আফাজুর রহমান সহ তিন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন