ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১৪ দিনের জেল


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ২:৩১

টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (২৭) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কের পাথাইলকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। এসময় ভূঞাপুর উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ আবু তাহের এবং থানা পুলিশ সদস্য সহ বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান, উপজেলার পাথাইলকান্দি বাজারে দূর্ঘটনা জনিত ও অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে আশরাফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি এরকম অসুস্থ গরুর জবাইকৃত মাংস পুনরায় অন্য কোথাও বিক্রি করবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ