ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ব্যারিস্টার জোহার আগমন উপলক্ষে বিশাল মটরসাইকেল শো ডাউন


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৩:৩৪

বাঘা উপজেলার কৃতী সন্তান, যুক্তরাজ্য বিএনপির  মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসেন শহীদ শামসুজ্জোহা দেশে আগমন উপলক্ষে এক বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয় শাহ্ মুখদুম বিমানবন্দরে। শনিবার (২৯ নভেম্বর ) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বরণ করে নেন তার শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা।

ব্যারিস্টার সামসুজ্জোহাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে প্রায় ১০০টিরও বেশি মোটরসাইকেলের শোডাউন করা হয়। উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। দোয়া পরিচালনা করেন প্রভাষক তাহামিদুল ইসলাম। পরে এক বিশাল মোটরসাইকেল ও মাইক্রোবাসের শোডাউন নিয়ে সবাই  বাঘার উদ্দেশ্যে যাত্রা করেন।

ফেরার পথে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্যারিস্টার শামসুজ্জোহা ও বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক  তফিকুল ইসলাম তফি ও বাঘা  পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনসহ নেতাকর্মীরা।

ব্যারিস্টার জোহা ফাউন্ডেশনের কর্ণধর ব্যারিস্টার হোসেন শহীদ শামসুজ্জোহার এ সফরে সঙ্গে ছিলেন  শীলা আপা। আরও উপস্থিত ছিলেন,বাঘা পৌরসভার ৩নং পৌর বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান এটম, আশাদুল ইসলাম, বজলুর রহমান, কাউছার আহমেদ সবুজ, মিজানুর রহমান মিজান, বাবুল ইসলাম, লালন হোসেন সবুজ, আল আমিন,মিলন,সুফল,তৈয়বুর,সুজন,শহিদ,জিল্লুর রহমান জিল্লু,হানিফ,রফিক,আঃ রাজ্জাক,রবি, রিপন,লালন  হোসেন   আশিক,শান্ত প্রমুখ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান