কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মিল্ক ফিডিং ও প্রতিযোগিতা
কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং, কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪'শ শিক্ষার্থী নিয়ে এ আয়োজন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, কুড়িগ্রাম। এতে অর্থায়ন করেছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী মিয়া প্রমুখ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, সপ্তাহজুড়ে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন আয়োজন চলমান আছে। এরই ধারাবাহিকতায় আজ বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪'শ শিক্ষার্থীকে স্কুল মিল্ক ফিডিং এর আওতায় থাকছে। এছাড়াও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য কুইজ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ