১০ম গ্রেডের দাবিতে কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি
কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা শাখা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে বিরতি দিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালীন রোগের পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে রোগী ও স্বজনদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।
অবস্থানকালে বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, রেজাউল করিম, মমিনুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে লাম আলিফ ইমতিয়াক ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্য ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো তাদের ১০ম গ্রেডে উন্নীত না করায় পেশাজীবীদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ১ জানুয়ারি ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠায়। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায় নি।
পেশাজীবীরা অভিযোগ করেন, বারবার কাগজপত্র যাচাই ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের ন্যায্য দাবী আটকে রয়েছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা জানান, দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে। আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ