ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় মেডিক্যাল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৩:৪০

নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা দুই ঘণ্টার এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেট বাস্তবায়নের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করেন। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএমটিএ নওগাঁ জেলার সভাপতি মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অমল কুমার প্রামানিক, ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (ফার্মাসিস্ট ) ফয়েজ উদ্দিন,ফার্মাসিস্ট মনিরুল ইসলাম, ফার্মাসিস্ট সাইফুল ইসলাম টুকু।

বক্তারা বলেন, কর্মবিরতি কর্মসূচিতে তারা প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নায্য দাবি মেনে নিয়ে ১০ম গ্রেট বাস্তবায়ন করতে হবে। এ দাবি না মানা হলে আগামী ৪ই ডিসেম্বর থেকে তারা সাটডাউন কর্মসূচি পালন করবেন।

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২