নাচোলে শেখ হাসিনার ৭৫তম জন্মদিবস উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহতদের আত্মার শান্তি ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এ কে জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নেজামপুর আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র বর্মণ, সুইডেন প্রবাসী আওয়ামী লীগ নেতা তরিকুল আলম, আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামিম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন